রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার ৪শত টাকা জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৫৮৪ বার পড়া হয়েছে

বিশ্বে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতেও থমকে নেই মানুষের জনসমাগম, তাদের মাঝে যেনো এখনো অসচেতন ভাব রয়েই গেছে। করোনা যখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে ঠিক তখনো বাজারের আনাছে-কানাচে দেখা যায় গনমানুষের ঢল।

খাদ্যের চাহিদা এবং যোগানের ঠিক সামঞ্জস্যপূর্ণতা না থাকায় ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনে ব্যস্ত। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে সচেতনতা মূলক কার্যক্রম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

আজ শনিবার (২৫ই এপ্রিল) বিকালে উপজেলার হোসেনপুর বাজার, রামপুর বাজার, আশুতিয়া বাজার, গলাচিপা  বাজার ও ঠাডাকান্দা বাজার সহ সচেতনতা মূলক কার্যক্রম এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এসময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে  মোট ৫ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়। এ কাজে  সহযোগিতা করেন   হোসেনপুর থানা পুলিশ ।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com