সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করিমগঞ্জে ৭৩৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০
  • ৬৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা হতে ৭৩৫ (সাতশত পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ (এক) জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

সেই প্রেক্ষিতে আজ (৪ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন মদন (নলিব্রীজ) এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ হেলিম (৩০), পিতাঃ মোঃ ওসমান গণী, সাং-ভাটি নানশ্রী, ইউপি-কারাপাশা, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com