কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় ভেজাল বিরোধী অভিযানে রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি-২ ক্যাম্প ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
আজ (৬ এপ্রিল) কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় রাদিদ সামিয়া ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটিতে র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান, বিএন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন অবস্থায় চানাচুর তৈরী, চানাচুর তৈরীতে অনেক দিনের পুরাতন নোংরা তেল ব্যবহার ও ক্ষতিকর রং মিশিয়ে চানাচুর তৈরীর আলামত পায়।

উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুর রহমান (৫০), পিতা-মোঃ আতিকুর রহমান, সাং-হারুয়া, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে অপরিচ্ছন্ন অবস্থায় ভেজাল চানাচুর তৈরীর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।