সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

করোনার থাবায় জর্জরিত কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রাজ্যটির রাজধানী কলকাতার করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও।

কলকাতায় আরও বাড়ল কনটেইমেন্ট জোনের সংখ্যা

কলকাতার কনটেইমেন্ট জোনের সংখ্যা বেড়ে হলো ৩৩৪। কলকাতায় গতকাল পর্যন্ত কনটেইনমেন্ট জোনের সংখ‍্যা ছিল ৩১৮। একদিনেই নতুন করে ১৬টি নতুন কনটেনমেন্ট জোনের খবরে স্বভাবতই আতঙ্কে শহরবাসী।

কনটেনমেন্ট জোনের তালিকায় শীর্ষস্থানে

কলকাতার কনটেনমেন্ট জোনের তালিকায় শীর্ষস্থানে ছিল নয় নম্বর ওয়ার্ডের অভয়মিত্র রোড, তিন নম্বর ওয়ার্ডের জেকে ঘোষ রোড-লাল ময়দান-অনাথ দেব লেন, চার নম্বর ওয়ার্ডের রাজা মণীন্দ্র রোড-বেলগাছিয়া এলাকা।

বেলগাছিয়াতেও করোনা সংক্রমণ ছড়াচ্ছে

এছাড়াও পাঁচ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোড-ইন্দ্র বিশ্বাস রোড-ক্ষুদিরাম বোস সরনি, এক নম্বর ওয়ার্ডের ৩২/৯ বিটি রোড- চিড়িয়া মোড়ের কেসি রোড কনটেনমেন্ট জোনে ছিল। পাশাপাশি খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোডের পুরো বস্তি, ছয় নম্বর ওয়ার্ডের করিম বক্স রোড-২৩/১ ও ২৩/৩ কাশীপুর রোড- শেঠ পুকুর রোড, সাত নম্বর ওয়ার্ডের সচিব মিত্র লেন থেকে শুরু করে ঘোষপাড়া, বাগবাজার স্ট্রিটও এই তালিকায় ছিল।

দুই ২৪ পরগনাতেও বাড়ছে কনটেনমেন্ট জোন

কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয়েছে ২২। এর আগে উত্তর ২৪ পরগনা জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৮১। দক্ষিণ ২৪ পরগনায় কনটেইমেন্ট জোনের সংখা ছিল মাত্র ১টি। একলাফে বেড়ে দাঁড়াল ২২।

হাওড়া ও নদিয়ার পরিস্থিতি

মালদায় কনটেইনমেন্ট জোনের সংখ‍্যা বেড়ে হলো ৩। রেড জোন হাওড়ার সাধারণ মানুষ উদ্বেগে থাকলেও তাঁদের জন্য থাকেছে সুখবর। নতুন করে বাড়েনি কনটেইনমেন্ট জোনের সংখ্যা। গতকাল পর্যন্ত হাওড়ার কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৭৪। পাশাপাশি নদিয়া জেলাতেও বাড়েনি কনটেইনমেন্ট জোনের সংখ্যা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com