সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাতের আঁধারে প্রতিদিন সেহরি বিতরণ করছে “আলোর পথে” সংগঠন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০
  • ৯২৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে প্রতিদিন রাতের আধারে অসহায়দের মাঝে সাহেরি বিতরণ করছে ‘আলোর পথে’ সংগঠন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে যাচ্ছে শত শত মানুষ। যারা রাস্তা ঘাটে রাত্রিযাপন করে তাদের জন্য বেচে থাকা দায় হয়ে গিয়েছে। তাদের কথা ভেবেই যাত্রা শুরু করে  ” আলোর পথে ” নামক সামাজিক সংগঠনটি।
করোনা প্রতিরোধের আগাম ব্যবস্থা হিসেবে বাংলাদেশে ইতোমধ্যে দোকানপাট, অফিস, আদালত,গণ পরিবহন বন্ধ। কিছু এলাকা লকডাউন ও জনগণকে ঘরে থাকতে বলা হয়েছে। এতে দিনমজুর, গরীব, মাঝি, শ্রমজীবী মানুষ ঘরের চার দেয়ালে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।
এসব মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, বিত্তবানরা পাশে দাঁড়াতে পারে। অনাহারী অসহায় মানুষের মুখে তুলে দিতে পারে দুমুঠো অন্ন।তার’ই লক্ষ্যে কিশোরগঞ্জ শহরে কিছুদিন ধরে “আলোর পথে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন টি ভোর রাতে অনাহারী অসহায় মানুষের কাছে পৌছে দিচ্ছে সেহেরি।
সংগঠন টি যেসব তরুনদের দ্বারা  পরিচালিত হচ্ছে। তারা হলেন, তানিম ইসলাম, তন্ময় সাহা, ইসমাইল আহাম্মেদ, হিরন, লিয়ন, দিপু হামিদ, সাগর আহমেদ, বায়তুল প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com