রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০
  • ৭২৭ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জে প্রশাসনের কর্মকর্তারা দিন-রাত কাজ করছেন। আজ (৯ মে) শনিবার জেলা শহরে বাজার মনিটরিং, নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা, পাইকারি বাজারে খুচরা পণ্য বিক্রি ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

 

কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনা মোতাবেক সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত বাজার মনিটরিং এবং শহরব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফজলে রাব্বি এবং জনাব সাগুফতা হক।

 

এ সময় শহরের কাচারি বাজার, পুরান থানা বাজার মনিটরিং করে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়, নির্ধারিত সময়ের বাইরে দোকান খোলা রাখার জন্য কয়েকজন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়। সেই সাথে লাইসেন্সবিহীন মোটরবাইক চালানোর অপরাধেও অভিযুক্তদের অর্থদণ্ড প্রদান করা হয়। এ আদালতে মোট ১৪টি মামলায় ১৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

পরবর্তীতে বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় শহরের বড় বাজার এবং পুরান থানা বাজার মনিটরিং করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা সুলতানা নীলা।

এ সময় নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা এবং পাইকারি বাজারে খুচরা পণ্য বিক্রির অপরাধে ৫টি মামলায় মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে একজনকে ৫শ টাকা অর্থদণ্ড করা হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com