সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দ্বিতীয় ধাপে ২১৭ বন্দিকে মুক্তি দিয়েছে কিশোরগঞ্জ জেলা কারাগার, মোট ২৪১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০
  • ৪৭৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২১৭ জন বন্দিকে মুক্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে করোনা ভাইরাস বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

শনিবার (৯ মে) রাত ৮ টার কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, তালিকা করে ৩১৫ জন বন্দির তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করে আজ সন্ধ্যায় স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২১৭ জন বন্দির মুক্তির আদেশ দিয়েছে। এর আগেও একেই আদেশে আমরা ২৪ জন বন্দিকে মুক্তি দিয়েছি। এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মোট ২৪১ জন বন্দি মুক্তি পেয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশে উল্লেখিত, সর্বোচ্চ এক বছর পর্যন্ত লঘুদন্ডে দন্ডিত সাজাভোগরত কয়েদিদেরকে মুক্তি প্রদানের লক্ষে ফোজদারি কার্যবিধির ৪০১(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক তাদের অবশিষ্ট কারাদন্ড মওকুফ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com