সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৪৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ পৌর শহরের নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকা হতে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

আজ (১৪ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় চক্রটিকে গ্রেফতারের জন্য কিশোরগঞ্জ সদরের নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ হেলাল মিয়া (৪২), পিতাঃ মৃত রেনু মিয়া, সাং-নিউটাউন পশ্চিম তারাপাশা, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে  ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com