শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ভৈরবে পথফুল পাঠশালার ঈদ উপহারে হাসি ফুটলো শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০
  • ৮২৮ বার পড়া হয়েছে

ভৈরবে পথফুল পাঠশালার পক্ষ থেকে সমাজের শতাধিক নি¤œ আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ভৈরব ত্রী-সেতু এলাকার খোলা মাঠে পথফুল পাঠশালার প্রায় ৭০জন শিক্ষার্থীসহ স্থানীয় সুবিধাবঞ্চিত আরো ৫০জনের হাতে ঈদ উপহার হিসেবে ৩কেজি চাউল, ২প্যাকেট সেমাই, ১কেজি নুডুলস, ১কেজি আলু, ১কেজি পেয়াজ, ১লিটার সয়াবিন তেল, ৮শ গ্রাম চিনি, ৭শ গ্রাম ডাল, ১প্যাকেট দুধ ও ১প্যাকেট বিস্কিট তুলে দেওয়া হয়। করোনার দুর্যোগময় পরিস্থিতিতে ঈদ উপহার হাতে পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেছেন সকলেই। এছাড়াও একদল তরুণদের এমন মানবিক আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের মানুষজন।

 

সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে প্রতিষ্ঠিত ভৈরবের পথফুল পাঠশালার প্রতিষ্ঠাতা শামীম রহমান জয় জানান, বিশ্বব্যাপি মহামারি রুপধারনকারি করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে সমাজের নি¤œ আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছেন। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে পথফুল পাঠশালার পক্ষ থেকে সমাজের হত-দরিদ্র মানুষদের পাশে দাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এই মানবিক উদ্যোগে পথফুল পাঠশালার শিক্ষকরা নিজেরা ছাত্র হয়েও যার যার অবস্থান থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন। পাশাপাশি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের অনেক মানবিক বিত্তবানরাও এগিয়ে এসেছেন। সবমিলিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের এসব দরিদ্র মানুষ গুলোর মুখে হাসি ফুটানো সম্ভব হয়েছে। জাতির এই ক্রান্তি সময়ে দুস্থ-অসহায়দের পাশে সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার খোলা আহবান জানিয়েছেন শামীম রহমান জয়।

 

ঈদ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পথফুল পাঠশালার শিক্ষক তুষার ইমরান, তানভীর আলম হিমেল, ফাহমিদা জান্নাত তানহা, রামিম উদ্দিন, হাসিবুর রহমান শাওন, মোস্তাকিম হোসাইন, মাহিন মিয়া, শোভাকাঙ্খি মোঃ জাহিদসহ আরো অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com