রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ বস্ত্র ও সেমাই বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৯০ বার পড়া হয়েছে

দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও সেমাই বিতরণ করছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। শুক্রবার (২২ মে) কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এই ঈদ বস্ত্র ও সেমাই বিতরণের আয়োজন করা হয়। এসময় দুই শতাধিক দুস্থ, অসহায় ও দরিদ্রের মাঝে ঈদ বস্ত্র ও সেমাই বিতরণ করা হয়। সেমাই, দুধ, চিনি, কিসমিস, সাবান ও মাস্ক ছাড়াও পুরুষদের লুঙ্গি ও নারীদের শাড়ি দেয়া হয় ঈদ উপহার হিসেবে।

পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাজমুল ইসলাম সোপান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী প্রমুখসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কিশোরগঞ্জ জেলা পুলিশের মত সমাজের বিত্তবানদেরও দুস্থ ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com