রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

২৫০ জন ইমাম, খতিব ও মোয়াজ্জিনকে ঈদ উপহার দিলেন কিশোরগঞ্জ পৌর মেয়র

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৫৩৩ বার পড়া হয়েছে

২৫০ জন ইমাম, খতিব ও মোয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ। আজ শুক্রবার (২২ মে) সকালে পৌরসভার কানিঘাটা জামে মসজিদ প্রাঙ্গণে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার দেয়া হয়।

 

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি পোলাও চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি ডাল, এক প্যাকেট দুধ ও এক প্যাকেট সেমাই। ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন কিশোরগঞ্জের স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ।

 

এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাসিম খান, পৌর সচিব হাসান জাকির বাপ্পী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রতন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মেয়র বলন- করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে পৌরসভার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগেও কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com