শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

করোনা নমুনা পরীক্ষা ২২ দিনেও মিলেনী ২৫জনের ফলাফল!

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত কিনা তা জানতে গত ৭ মে ১৭ জন ও ১১ মে আরও ৮ জন মিলিয়ে মোট ২৫ জন নুমনা দিয়েছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সংগৃহীত এসব নমুনা যথারীতি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হলেও দীর্ঘ ২২ দিনে কোন ফলাফল আসেনি। এদের মাঝে করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের দ্বিতীয় দফার নমুনাও রয়েছে। করোনা পজেটিভ না নিগেটিভ তা জানাার জন্য তারা এখন উৎকন্ঠায় রয়েছেন।

গত ১ মে প্রাপ্ত ফলাফলে করোনা আক্রান্ত হয়েছিলেন সোনালী ব্যাংক ভানুগাছ শাখার কর্মকর্তা ইমরান হাবিবসহ এ শাখার এক নিরাপত্তাকর্মী। তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এর ২ দিনি পর তাদের শাখার আরও এক পিয়ন দুলাল মিয়া নামে একজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তারা আইসোলেশনে থাকাবস্থায় কয়েক দিন পর তাদের দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করা হয়েছিল। দীর্ঘ দিন পরও তাদের কোন ফলাফল আসেনি। ফলে তারা এখনও নিজ বাসা থেকে বের হতে পারছেন না। চরম দুর্ভোগের মাঝেও রয়েছেন।

 

সোনালী ব্যাংক ভানুগাছ শাখার কর্মকর্তা এমরান হাবিব শনিবার সকালে মুঠোফোনে জানান, তিনি দীর্ঘ ২২ দিন ধরে আইসোলেশনে আছেন। স্বাস্থ্য বিধি মেনে চলায় এখন তিনি পুরোপুরি সুস্থ্যতা বোধ করছেন। তবে দ্বিতীয় দফায় সংগ্রহীত নমুনার পরীক্ষার ফলাফল না আসায় ঘর থেকে বের হতে পারছেন না।

 

অন্যদিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক,কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী তিনি গত ১১ মে করোনাভাইরাস আক্রান্ত জানতে নুমনা দিয়েছিলেন। তারও ফলাফল এখনও আসেনি।

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গত ৭ মে ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর ১১ মে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল যতারীতি সবার নমুনা সংগ্রহ করে সাথে সাথে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এই ২৫ জনের ফলাফল এখনও আসেনি।

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, এই ২৫ জনের নুমনা পরীক্ষার ফলাফল এখনও না আসায় তিনিও উৎকন্ঠায়। কারণ নমুনা দেওয়ার পর তারাতো আর হোম কোয়ারেন্টিনে থাকছেন না। এদের মাঝে যদি করোনা পজেটিভ হয় তা হলে যতজনের সাথে মিশেছেন তাদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। তিনি সংশ্লিষ্ট উর্দতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অবহিত করলে ও এখন পর্যন্ত ফলাফল আসেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com