সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে করোনার উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু : দাফন সম্পন্ন

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০
  • ৭৯৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে করোনার উপসর্গ নিয়ে হৃদয় মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্য বিধি অনুসরণ করে আজ শনিবার (৩০ মে) সকাল ১১টায় বৃষ্টি উপেক্ষা করে মরহুমের নিজ বাড়ি দক্ষিণ পুমদি গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া হৃদয় মিয়া উপজেলার গোলপুকুর পাড় দৈয়দুন্নেছা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র ও দক্ষিণ পুমদি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
হোসেনপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম এ জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেছেন । এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলার ইসলামী ফাউন্ডেশান কর্মকর্তা জনাব খাইরুল ইসলাম, হোসেনপুর থানার এস আই এম এ মতিন, মো: কামরুল ইসলাম প্রমূখ।
জানাযায়, গত শুক্রবার (২৯ মে) বিকেলে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হোসেনপুর হাসপাতালে ভর্তি হয় ৷ অবস্থার অবনতি এবং করোনা উপসর্গ থাকায় সেখান থেকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই সেখানে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন (কিশোরগঞ্জ) ডা. মো. মুজিবুর রহমান জানান, খুবই সংকটাপন্ন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মৃত কিশোরের নমুনা পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com