রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে হক মিয়া (৫০) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিশেষ কৌশলে মাথার টুপির ভেতরে লুকিয়ে রাখা ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হক মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার সঙ্গে জড়িত। তবে ব্যবসার আড়ালে তিনি মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দোকানে বসেই কৌশলে ইয়াবা বিক্রি করছেন তিনি।

এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ওই মুদি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় হক মিয়াকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার মাথায় থাকা টুপির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হক মিয়ার মুদি দোকানটি মাদক ব্যবসার আড়াল হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি অত্যন্ত কৌশলে মাথার টুপির ভেতরে ইয়াবা লুকিয়ে রেখে বিক্রি করতেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com