রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে একদিনে ৩০ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০
  • ৮৫৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ রোববার (৩১ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা যাওয়া এক ব্যক্তির নমুনায় কোভিড-১৯ পজেটিভ এসেছে।

গত মঙ্গলবার (২৬ মে) জেলায় সংগৃহীত মোট ১৪১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। রোববার (৩১ মে) রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এই ১৪১ জনের নমুনার মধ্যে নতুন করে ৩০ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

শনিবার (৩০ মে) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩২৩ জন। রোববার (৩১ মে) নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে।

এদিকে নতুন করে জেলায় ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৯৫ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com