রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

পৌরসভার আয়োজনে ৩৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০
  • ৫১১ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কিশোরগঞ্জ সদর পৌরসভার আয়োজনে পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় ৩৫০ কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ সমাগ্রী) বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, মেয়র মোঃ পারভেজ মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন, গালিব মাহমুদ পাশা, তাহমিনা সুলতানা লীনা, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক, কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টিলিজেন্স ইন্সপেক্টর জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com