শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জের নিকলীতে সিংপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সাময়িক বরখাস্ত

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২০
  • ৮৩০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

চরম নিষ্ঠুরতায় করোনার আতঙ্কে জীবন যাপন করছে বিশ্বের প্রায় প্রতিটি মানুষ। ভিবিষিকাময় পরিস্থিতিতে কর্মস্থলে অনুপস্থিতি, দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১নং সিংপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল হক।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ গতকাল ২ জুন ২০২০ তারিখ রোজ মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। চলমান বিশ্বমহামারি কোভিট-১৯ এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ত্রাণের চাল চুরিসহ নানা অভিযোগে এ নিয়ে ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এর মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছেন।
বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, সিংপুর ইউপির চেয়ারম্যান করোনোভাইরাসের প্রাদুর্ভাবের সময় ত্রাণকাজে সহায়তা না করে সরকারি নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ ছাড়া করোনোভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি, এপ্রিল মাসের ভিজিডি খাদ্যশস্য বিতরণ না করা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে ব্যর্থ হওয়া এবং কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে নিজে জবাব প্রদান না দিয়ে অন্যের মাধ্যমে জবাব দেওয়া।

 

সাময়িকভাবে বরখাস্ত করা জনপ্রতিনিধিদের কেন স্থায়ীভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না, সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) সামছুদ্দিন মুন্না নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হককে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com