শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

ভৈরবে লুডু খেলার কথা বলে ডেকে নিয়ে পাচঁ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার-০১

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০
  • ১৬১৪ বার পড়া হয়েছে

ভৈরবে এক যুবকের বিরুদ্ধে লুডু খেলার কথা বলে ডেকে নিয়ে পাচঁ বছরের এক শিশু মেয়েকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিশুটির শরীরে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এদিকে এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত যুবক স্থানীয় কুদ্দুস মিয়ার ছেলে আজিজুল (১৯)কে ইতোমধ্যে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। শনিবার দুপুরে ভৈরব থানার এস আই মতিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন।

 

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৪জুন বৃহস্পতিবার বিকেলে লুডু খেলার কথা বলে প্রতিবেশি আজিজুল নামের এক যুবক পাচঁ বছরের শিশু মেয়েটিকে নিজ ঘরে ডেকে নিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন চালায়। পরে রাতে ঘুমানোর সময় শিশুটি ব্যথায় কান্না-কাটি শুরু করলে শিশুটির মা কি হয়েছে জানতে চাইলে শিশুটি ঘটনার বর্ণনা দেয়। এসময় ভুক্তভোগীর মা বিষয়টি তাৎক্ষণিক তার স্বামীকে অবগত করান। পরে ভুক্তভোগীর বাবা অভিযুক্ত যুবক আজিজুলের বাবাকে বিষয়টি জানালে আজিজুলের বাবা কুদ্দাস মিয়া ও মা হাসিনা বেগম এতে গুরুত্ব দেননি। পরবর্তীতে চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া সুলতানা শিশুটির শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত পেয়ে শিশুকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

এরই মধ্যে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পৌছে লিখিত অভিযোগের প্রেক্ষীতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভৈরব থানা পুলিশ। ঘটনার একদিন পর শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পরদিন শনিবার দুপুরেই মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

 

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, এঘটনায় ভুক্তোভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তা তাৎক্ষণিক মামলামূলে নথিভুক্ত করা হয় এবং ঘটনার পর থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারের আওতায় আনা হয়েছে এবং আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com