শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

আলোচিত ইসলামী বক্তা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীর ইন্তেকাল

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৭১৭ বার পড়া হয়েছে

দেশের প্রখ্যাত ইসলামী আলোচক, স্বনাম ধন্য বক্তা মাওলানা হাফেজ হাজী তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দুপুরে তিনি তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেয়ার পথে বিকেল সাড়ে তিনটায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র, দুই কন্যা সন্তান ও নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ এশা তাঁর নিজ প্রতিষ্ঠিত রামনগর রহমানিয়া মাদরাসা প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী দীর্ঘবছর যাবত ভৈরব বাসস্ট্যান্ড মেহেরচাঁন জামে মসজিদে খতিব হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন দেশ বিদেশে আলোচিত ইসলামী বক্তা। বিশেষ করে তার সুললিত কন্ঠে পরিবেশিত হামদ, নাত ও গজল ইসলাম প্রিয় মানুষের হৃদয় জয় করেছে। মাওলানা তোফাজ্জল হোসেন মাকে নিয়ে, হৃদয়গ্রাহী ইসলামী ওয়াজের জন্য সকল ধর্শপ্রাণ মুসলমানদের কাছে নন্দিত নাম । তার প্রতিটি কথা সকল মানুষের জন্যে সুনীতি বয়ে এনেছে।

এছাড়া তিনি রায়পুরা উপজেলার রামনগরে রহমানিয়া মাদরাসা প্রতিষ্ঠা করে দীনী শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রেখে গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com