শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৫১১ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৬ জন। এটিও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮১ হাজার ৫২৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১ হাজার ৯৫ জনের।

মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৩৭ জন পুরুষ আর ৯ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রামের ১১ জন,  রংপুরের ৫ জন, সিলেটের ৩ জন, বরিশালের ৩ জন,  রাজশাহীর ২ জন,  ময়মনসিংয়ের ২ জন এবং খুলনার ১ জন।  হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৫৯ টি ল্যাবে ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৫০২ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১৭ হাজার ২৪৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। একটানা নয়দিন যাবৎ মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়ে বেশি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com