শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কিশোরগঞ্জে ২০০ মানুষকে খাদ্য’সহ বিভিন্ন সামগ্রী উপহার দিল এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১০৪৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ২০০ জন দরিদ্র ও অসহায়দের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

 

গতকাল শুক্রবার (১২ জুন) বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি পেয়াজ, সাবান, স্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশসহ বিভিন্ন সামগ্রী ব্যাগে করে অসহায়দের মাঝে বিতরন করা হয়। কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ সালে অধ্যয়নরত বন্ধুরা নিজস্ব অর্থ দিয়ে এ মানবিক আয়োজন করে। আয়োজকরা জানান বর্তমানে করোনা মহামারীতে আমরা বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়ে একটি ফান্ড করেছি। আমাদের ব্যাচের বন্ধুরা নিজ নিজ অবস্থান থেকে যথাসাধ্য আর্থিক সহযোগিতা করেছে।

 

কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত এবং বিদেশে অবস্থানরত বন্ধুরাও আর্থিকভাবে সহযোগিতা করায় আমাদের ক্ষুদ্র এ মানবিক আয়োজন সম্পন্ন করতে পেরেছি। তারা আরো জানান ভবিষ্যতেও অসহায়দের পাশে দাড়ানোর এ চেষ্টা অব্যাহত থাকবে। অনারম্বর এ অনুষ্ঠানে কোন অতিথি রাখা হয়নি। সুশৃংখলভাবে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে সবার হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com