শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

করোনায় স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৫৩৭ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহিত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সদ্য বদলি হয়ে আসা সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন জানান, কামরুন নাহার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।

 

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছিল কামরুন্নাহারকে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার সিএমএইচে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

 

বর্তমান স্বাস্থ্য সচিব নতুন দায়িত্ব পাওয়ার আগেই তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। গত ৪ জুন স্বাস্থ্য সচিবের দায়িত্বে থাকা আসাদুল ইসলামকে সরিয়ে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়। তার স্থলে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নানকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নতুন সচিব করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com