মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এ বছর অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ আয়োজনের চিন্তা ‘অবাস্তব’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪৬৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের বর্তমান যে পরিস্থিতি তাতে এ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চিন্তা হবে ‘অবাস্তব’। এমনটিই জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস।

সূচী অনুযায়ী আগামী ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টুর্নামেন্ট কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল ঠিক সময়ে আসরটি আয়োজন নিয়ে তারা পরিকল্পনা করছে।

 

তবে কোভিড-১৯ এর কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখনও লকডাউন চলছে। ভ্রমণের ওপরও বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তাই এডিংস মনে করেন, বিশ্বকাপ নিয়ে শঙ্কা আছে।

 

এডিংস বলেন, যদিও এখনও বিশ্বকাপ বাতিল বা স্থগিত করা হয়নি। তবে ১৬ দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আসরটির চিন্তা করাটা অবাস্তব ব্যাপার। কেননা বেশিরভাগ দেশই করোনা বিরুদ্ধে এখনও লড়ছে। ফলে এটা আসলে অনেক কঠিন একটা বিষয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com