শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

কমলগঞ্জে শ্বাসকষ্ট, জ্বর ও বমি করা নিয়ে মৃত্যুবরণকারী বিধবা নারী করোনা নিগেটিভ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৫১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৬ জুন শ্বাসকষ্ট, জ্বও ও বমি করা নিয়ে প্রাথমিক সেবা গ্রহন করে করোনা পরীক্ষার নমুনা দিয়ে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ৪ সন্তানের জননী জয়তুন নেছা (৫০)। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় প্রতিবেশী ও গ্রাম্য এক শ্রেণির মানুষের অপপ্রচারের বিধবা নারী ক্রমে আরও অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় বিধবা নারীকে উন্নত চিকিৎসার জন্য ১১ জুন মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে বিকালে সেখানেই তিনি মৃত্যুবরণ করেছিলেন।
.
অন্যদিকে বিধবা নারী জানাজা ও দাফন নিয়ে গ্রামে শুরু হয়ে নতুন চাল। বিধবার বড় মেয়ে লুনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের তিন বোনের বিয়ে হয়ে গেলে বাড়িতে ছোট ভাই হাসান (১৪)-কে নিয়ে মা একা বাস করতেন। মায়ের এজমা সমস্যা ছিল। এর মাঝে জ্বর হলে কোন খাবার খেতে না পেয়ে বমি করায় ৬ জনু কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। তখনই করোনা পরীক্ষার জন্য তার মায়ের নমুনা দেওয়া হয়েছিল। নমুনা পরীক্ষার ফলাফল পেতে বিলম্ব হওয়ায় গ্রামে ছড়িয়ে পড়ে তার মায়ের করোনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা পজেটিভ হলে দ্রুত ফলাফল পাওয়া যায় আর নিগেটিভ হলে কিছুটা বিলম্ব হয় বলার পরও গ্রামের মানুষজন তা মানতে রাজি হননি।
.
গ্রামের একটি বড় অংশের অপপ্রচারে তার মা মানসিকভাবে আরও দুর্বল হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। মায়ের অবস্থা বেশী খারাপ হলে আবারও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে (মাকে) ১১ জন দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এর পর রাতে গ্রামে মায়ের লাশ এনে জানাজা নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হলেও বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছিল।
.
এদিকে  নমুনা দেওয়া ১১ দিন পর ১৭ জুন রাতে মৃত্যুবরণকারী বিধবা নারী জয়তুন নেছার রিপোর্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাতে দেখা যায় তিনি করোনা নিগেটিভ ছিলেন। লুনা বেগম আরও বলেন, মায়ের জানাজায় তার নানা বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন আসতে চাইলে করোনার অপপ্রচার চালিয়ে পতনউষার ইউনিয়নের এক ইউপি সদস্য তাদেরকে আসতে প্রতিবন্ধকতা করেছিলেন।
.
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, এম মাহবুবুর আলম ভূইয়া বলেন, শুরু থেকেই মনে হয়নি জয়তুন নেছা করোনা আক্রান্ত ছিলেন। শেষমেশ ফলাফলেও তার করোনা নিগেটিভ এসেছে। তিনি করোনা হলে রোগীকে ঘৃনা না করে তাদের প্রতি বেশী করে মানবিক হতে বলেন। কারণ করোনা আক্রান্ত হলে আইসোলেশনে থেকে মনোবল শক্ত করে নিয়ম মাফিক চললে রোগী দ্রুত সুস্থ্য হয়ে উঠেন। আর এ সময় ঘরের বাইরের সবাই প্রয়োজনে ফোনে রোগীর সাথে কথা বলে মনোবল চাঙা করে দিতে হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com