শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

ভৈরবে যাত্রীবাহী বাসে মিললো ৩০কেজি গাজাঁ, র‌্যাবের হাতে আটক-৩

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৫১০ বার পড়া হয়েছে

ভৈরবে অভিনব কায়দায় গাজাঁ পাচারকালে তিন মাদক কারবারিকে আটক করেছে সিপিসি-৩, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃতরা হলেন, সিলেটের ওসমানীগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে আল আমিন (৩৪), একই জেলার বিশ্বনাথ থানাধীন ছত্রিশ গ্রামের মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে মোঃ আব্দুল কাদের লিটন ও হবিগঞ্জের নবীগঞ্জ থানাধনি কান্দির গাওঁ গ্রামের আফসার মিয়ার ছেলেসিজু মিয়া (২৭)। অভিযানে মাদকবহনকারি যাত্রীবাহীসহ আটকৃতদের হেফাজতে থাকা ৩০কেজি মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, সিলেট থেকে হবিগঞ্জের রতনপুর এলাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ গাজাঁ রাজধানি ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে র‌্যাব। এসময় ভৈরব র‌্যাব-ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল সুরমা এক্সপ্রেস লিঃ এর ঢাকা মেট্রো-ব-১৪৯০৫৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের হেফাজতে থাকা ৩০কেজি গাজাঁ ও নগদ ৩হাজার ৬শ টাকা উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

 

এবিষয়ে উদ্ধারকৃত মাদক ও আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com