বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭ দিনেও পাননি করোনার রিপোর্ট, উপসর্গ নিয়ে বিদেশির মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০
  • ৫৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার গত ১৭ দিনেও এর ফল জানতে পারেননি তিনি।

করোনা প্রাদুর্ভাবের পর চট্টগ্রামে তিনিই প্রথম বিদেশি নাগরিক, যিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন। মৃত ফিলিপাইনের নাগরিকের নাম রুয়েল এসত্রেলে কাতান (৫০)। তিনি চট্টগ্রাম বন্দরে একটি বেসরকারি অপারেটর প্রতিষ্ঠানের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে গত ১৬ দিন ধরে ফিলিপাইনের একজন নাগরিক আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরীক্ষার জন্য ওনার নমুনা নেওয়া হয়েছিল। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে রেজাল্ট এখনো আসেনি। তবে এরই মধ্যে গতকাল রাতে তার মৃত্যু হয়।’

 

জানা গেছে, রুয়েল এসত্রেলে কাতান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানামায় নিয়োজিত বেসরকারি একটি অপারেটর প্রতিষ্ঠানের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এলাকায় থাকতেন। তার পরিবার ফিলিপাইনে বসবাস করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com