শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ফের পরীক্ষাতেও ম্যাজিস্ট্রেট সারোয়ারের করোনা পজিটিভ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২০
  • ৫৩৭ বার পড়া হয়েছে

দ্বিতীয় দফায় শারীরিক নমুনা পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ এসেছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। তার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে। শরীরে ব্যথা, কাশি থাকলেও জ্বর বা শ্বাসকষ্ট নেই। সোমবার ঢাকা টাইমসের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান। এসময় তিনি দেশের মানুষের কাছে দোয়া চান।

সারওয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তার স্ত্রী সানজিদা লিন্ডা করোনা মুক্ত হয়েছেন।

সারওয়ার আলম বলেন, ‘গত বৃহস্পতিবার আবারও করোনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে দ্বিতীয় টেস্টেও পজেটিভ এলো। শরীরে ব্যথা, কাঁশি আছে। তবে জ্বর বা শ্বাসকষ্ট নেই।’

হাসপাতালে ভর্তি হবেন কিনা জানতে চাইলে সারওয়ার বলেন, ‘না। বাসাতেই চিকিৎসা নিচ্ছি।’

সন্তানরা কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা এখন পর্যন্ত ভালো আছে।’ এসময় সারওয়ার তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান। এর আগে গত ১২ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় র‌্যাবের এই কর্মকর্তার। তবে পরদিন সকালে সেটি ঠিক হয়ে যায়।

এলিট ফোর্স র‌্যাবে যোগদানের পর থেকে মেধাবি ও সৎ অফিসার হিসেবে খুব কম সময়েই দেশজুড়ে পরিচিতি পান সারওয়ার আলম। আলোচিত ক্যাসিনো অভিযান ছাড়াও ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা এবং খাবারের দোকানে অভিযান পরিচালনা করেন তিনি। বিশেষ করে, ভেজাল খাদ্য, নকল কসমেটিকস, অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদক বিরোধী অভিযানে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

৬ জুন রাতে করোনা শনাক্তের বিষয়ে জানতে পারেন সারওয়ার আলম। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার আগে সারওয়ারের স্ত্রী সানজিদা লিন্ডা করোনা আক্রান্ত হন। তবে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক-গ্লাভসের বিরুদ্ধে অভিযান ছাড়াও রমজানে পঁচা খেজুর ও অপরিপক্ক আম বিক্রির বিরুদ্ধে অভিযান চালান। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে এনে প্রতারণার অভিযোগে বেশ কয়েকজন দালাল ও একজন ভুয়া চিকিৎসককে আটক করে সাজা দেন।

২৭তম বিসিএসে ক্যাডার সার্ভিসে যোগদান করেন সারওয়ার আলম। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। ছয় ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com