শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার চার বছর, নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জেলা পুলিশের

শামছুল আলম শাহীন
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৯৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার চার বছর পূর্তি আজ । ২০১৬ সালের ৭ জুলাই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় চালায় জঙ্গিরা। পুলিশের সাথে শুরু হয় জঙ্গিদের বন্দুকযুদ্ধ। আতংক ছড়িয়ে পড়ে চারদিকে। হামলায় দুই পুলিশ সদস্য, এক গৃহবধূ, দুই জঙ্গিসহ নিহত হয় ৫ জন। এখনও আতংক কাটেনি এলাকাবাসীর। শোক কাটেনি নিহত ও আহতদের পরিবারে ।

 

এ উপলক্ষে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ। সকালে শোলাকিয়া ঈদগাহের কাছে মুফতি মোহাম্মদ আলী মসজিদের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ অনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অনির্বান চৌধুরীসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে জঙ্গি হামলায় নিহত ও আহত পুলিশ সদস্যদের স্বজনদের হাতে উপহার সামগ্রি তুলে দেন পুলিশ সুপার।

উল্লেখ্য ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ৫ শীর্ষজঙ্গিকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করা হয়। তবে জঙ্গিদের নামে দেশের বিভিন্ন স্থানে হলি আর্টিজানসহ অন্যান্য মামলা থাকায় তাদরে নিয়মিত আদালতে হাজির করা যাচ্ছেনা। এতে বিলম্বিত হচ্ছে, মামলার বিচার কার্যক্রম। চার বছরেও শুরু করা যায়নি সাক্ষ্য নেয়া।

 

শোলাকিয়া হামলার ঘটনায় ওই বছরের ১০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলাকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যায় শীর্ষ ৫ জঙ্গি। বর্তমানে কারাগারে আছে জেএমবি সদস্য মিজানুর রহমান ওরফে বড় মিজান, অনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, রাজীব গান্ধী ,মো. আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিম নামে ৫ জঙ্গি। ভয়াবহ এ জঙ্গি হামলা মামলার বিচার কার্যক্রম চলছে ধীর গতিতে। রাষ্ট্রপক্ষ বলছে, জঙ্গিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা থাকায় তাদের সময় মতো আদালতে হাজির করা সম্ভব হচ্ছেনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com