শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জে জোয়া খেলার আসর থেকে ৭ জনকে আটক করেছে র‌্যাব-১৪

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৬০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জোয়া খেলার আসর থেকে ৭ জনকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ৩৬ হাজার ৫৮৫ টাকা ও ২ বান্ডিল তাস উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চং শোলাকিয়া সাকিনে জনৈক আমেরিকা প্রবাসী তোফায়েল হোসেন এর নির্মাণাধীন বাড়ির ভিতরের কক্ষে কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

সেই প্রেক্ষিতে আজ (১১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চং শোলাকিয়া এলাকা হতে মোঃ ওসমান গণি(৫৫), পিতা-মৃত আব্দুল হামিদ বাজারি,  মোঃ খসরু ভূইয়া (৪৫), পিতা-মৃত আব্দুল হামিদ ভূইয়া  মোঃ মাসুদ রানা(৪২), পিতা-মৃত আব্দুল বারিক, সর্ব সাং-চং শোলাকিয়া, মোঃ নজরুল ইসলাম (৫০), পিতা-মৃত রহিম বক্স, সাং-গালিম গাজী(মহিনন্দ), সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জ, মোঃ আব্দুস সালাম(৩১), পিতা-মোঃ আব্দুল হামিদ, সাং-পূর্ব হাত্রা পাড়া (খাদির জঙ্গল), মোঃ কবির মিয়া(২২), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-দক্ষিন হাত্রা পাড়া (খাদির জঙ্গল) ও মোঃ লালন মিয়া (২২), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-গালিম গাজী (খাদির জঙ্গল), সর্ব থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল জুয়া খেলার নগদ ৩৬ হাজার ৫৮৫টাকা ও ২ বান্ডিল তাস’সহ গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com