বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিকলীতে বন্ধুদের সাথে হাওরে ঘুরতে এসে লাশ হলো স্কুলছাত্র

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মেহেদি হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নিকলী উপজেলার পর্যটন এলাকায় মোহরকোনা বেড়িবাঁধে বর্ষার পানিতে এ ঘটনা ঘটে। মেহেদি হাসান নরসিংদী জেলার শিবপুর উপজেলার ভানুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

 

পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বন্ধুদের সাথে পর্যটন এলাকায় মোহরকোনা বেড়িবাঁধে হাওরের পানিতে ঘুরতে আসে মেহেদি হাসান। বিকেল সাড়ে চারটার দিকে ঘোড়াউত্রা নদীর বর্ষার পানিতে বয়া নিয়ে সাঁতার কাটা অবস্থায় প্রবল ঢেউয়ের তোড়ে এক সময় সে পানিতে তলিয়ে যায়। স্থানীয় ডুবুরিরা দেড় ঘন্টা পর তাকে পানি থেকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, নিখোঁজের পর দেড় ঘন্টা স্থানীয় ডুবুরিদের চেষ্টায় পানি থেকে তাকে উদ্ধার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com