শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

সংসার করা হলোনা পুলিশ সদস্যের, কমলগঞ্জে বিয়ের ৫ দিনের মাথায় আকস্মিক মৃত্যু

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪৭৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) পশ্চিম বিভাগে কর্মরত নুর উদ্দীন (২২) নামের এক পুলিশ সদস্যের বিয়ের ৫ দিনের মাথায় আকস্মিক মৃত্যু ঘটেছে। সে উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত কেয়াম উদ্দিনের ছেলে। জানা যায়, ১৫ দিনের ছুটি নিয়ে গত ১ জুলাই বাড়িতে এসে ১০ জুলাই বিয়ে করেছিলো সে। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার (১৫ জুলাই) ভোর রাত ৪টায় নিজ বাড়িতে মারা যায় পুলিশ সদস্য নুর উদ্দীন।

 

গ্রাম সূত্রে জানা যায়, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলে পুলিশ সদস্য নুর উদ্দীন গত ১ জুলাই আদমপুর ইউনিয়নের কোনাগাঁও নিজ গ্রামে আসেন। বাড়িতে এসে গত ৫ দিন আসে একই গ্রামে বিয়ে করেন। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার ভোর রাত ৪টায় তিনি অসুস্থ্য বোধ করলে তার স্ত্রী বাড়ির সবাইকে ডেকে আনার পর তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে বুধবার সকালে পুলিশ সদস্যরা মৃত পুলিশ সদস্য নুর উদ্দীনের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে অস্বাভাবিক কোন কিছু লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত (বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত) এ মৃত্যু নিয়ে এ পরিবারের কারো কোন অভিযোগ নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com