শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

নিকলীর সিংপুর কাশিপুরে বন্যার পানিতে দুইশতাধিক পরিবার পানি বন্দী

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫৬১ বার পড়া হয়েছে

হাওড় বেষ্ঠিত কিশোরগঞ্জে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে বন্যার পানিতে দুইশতাধিক পরিবার পানি বন্দী। পাহাড়িয়া ঢল ও অতিবৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যে অন্য কয়েক বছরের তুলনায় এবছর পানি অনেকটাই বেশি হয়েছে। এ কারনে কাশিপুর গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে অসহায় জীবন যাপন করছে।

 

কাশিপুর গ্রামের বাসিন্দা মোঃ সফির উদ্দিন, রিটন মিয়া, দেওয়ান আলী, আঃ করিম ও হাসান আলী জানান বিগত কয়েক বছেরর তুলনায় এই বছর এই সময়ে পানি বেশি হয়েছে যে কারনে আমাদের বাড়ির উঠান, বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, এবং খড়ের স্তুপের গোড়া পানিতে তলিয়ে গেছে। গ্রামের কয়েকজন জানান এ গ্রামের বসতবাড়ি সহ দুইটি এনজি চালিত বে-সরকারী শিশু শিক্ষা প্রতিষ্ঠান ও একমাত্র মসজিদে পানি উঠার কারনে বর্তমানে মুসল্লিগন মসজিদ ছেড়ে অন্যত্র নামাজ আদায় করছে। বন্যায় গ্রামের মানুষ চরম হতাশায় মধ্যে মানবেতর জীবন যাপন করছে। পানির কারনে সবচেয়ে বেশি প্রকট আকার ধারন করছে পয়ঃনিস্কাসনের সমস্যা। বেশিরভাগ পয়ঃনিস্কাসন বর্তমানে বন্যার পানিতে তলিয়ে গেছে অন্যগুলোও ব্যবহারের অযোগ্য হয়ে পরেছে। গ্রামের একবৃদ্ধ জানান, অন্যান্য বছর থেকে এ বছর পানি বেশি। আর একফুট পানি হলে গরু,ছাগল,হাসঁ,মুরগী ও শিশুদের নিয়ে এ গ্রামে টিকে থাকা প্রায় অসম্ভব।

 

এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না বলেন, আমি বন্যা কবলিত গ্রামটি পরিদর্শন করে এসেছি। ১/২ দিনের মধ্যে তাদের ঘরে -ঘরে সরকারি ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হবে। গ্রামের লোকজনকে বন্যা আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা কেউ বাড়ি ছেড়ে যাবেনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com