শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ভাইকে শেষবারের মতো বিদায় দিতে কিশোরগঞ্জ যাবেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৮২৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে রবিবার গ্রামের বাড়ি মিঠামইনের কামালপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ভেন্টিলেশনে থাকা অবস্থায় আবদুল হাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানান রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, তার করোনা পজিটিভ ছিল। রাত সোয়া ১টায় তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে সিএমএইচের মরচুয়ারিতে রাখা হয়েছে। আগামীকাল রবিবার স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

রাষ্ট্রপতির ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত আবদুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com