বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানে আড়াই কোটি লোক করোনায় আক্রান্ত : রুহানি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আড়াই কোটি ইরানি সম্ভবত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৈশ্বিক মহামারী রোধে দেশটির রাজধানীসহ বিভিন্ন জায়গায় লকডাউন জারি করা হয়েছে। বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে রুহানি আক্রান্তের যে সংখ্যা দিয়েছেন, সরকারি হিসাবের তুলনায় তা অনেকানেক বেশি। এতে দুই লাখ ৭১ হাজার ৬০৬ জনের সংক্রমিত হওয়ার দাবি করা হয়েছে। আর ইরানের বর্তমান জনসংখ্যা আট কোটির মতো হবে।

রুহানির কার্যালয় জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা প্রতিবেদন থেকে পাওয়া আনুমানিক হিসাব থেকে আড়াই কোটি আক্রান্তের এই সংখ্যার কথা বলা হচ্ছে। করোনা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইরানে। লকডাউন উঠিয়ে নেয়ার পর থেকেই সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

 

ইরানি প্রেসিডেন্ট বলেন, আনুমানিক আড়াই কোটি ইরানি করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪ হাজারের মৃত্যু হয়েছে। ‘তিন থেকে সাড়ে তিন কোটির বেশি লোক করোনার ঝুঁকিতে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।’

 

তবে এর বাইরে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি। কোভিড-১৯ রোগের চিকিৎসা নিতে দুই লাখের বেশি লোককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শঙ্কা, আসছে মাসগুলোতে আরও দুই লাখ মানুষ হাসপাতালে যাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com