শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ভৈরবে করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৪২ বার পড়া হয়েছে

ভৈরবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আক্রান্তদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় করোনা আইসোলেশন সেন্টার ট্রমা হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল মান্নান।

 

আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার বিকেলে ভৈরবের করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনকালে সচিব আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। এরই ধারাবাহিকতায় বন্দর নগরী ভৈরবেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। তবে এক্ষেত্রে সংক্রমণের হাত থেকে বাচঁতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই উল্লেখ করে সর্বস্তরের জনগণকে বাইরে বের হলে বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন তিনি। এছাড়াও ভৈরবের করোনা আইসোলেশন সেন্টারে আরো মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও কোনো প্রকার ভোগান্তিবিহীন জনগণের নমুনা সংগ্রহের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সচিব আব্দুল মান্নান।

 

পরিদর্শকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল মান্নান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান কবীরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com