শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ভৈরবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়।

 

এসময় আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, গত ১৯ জুলাই চ্যানেল এসিয়া নামের একটি অনলাইন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়া ও গণমাধ্যমে “শ্রাদ্ধের টাকা আতœসাৎ” শিরোনামে তাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে ওই সংবাদটি তার দৃষ্টিগোচর হয়েছে । তিনি উক্ত প্রকাশিত সংবাদটিকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত উল্লেখ করে তিনি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন । সংবাদ প্রকাশে তার কোন বক্তব্য নেওয়া হয়নি দাবি করে তিনি আরো বলেন, তিনি কারো কাছ থেকে কোন টাকা-পয়সা ও নেননি। তাই কারা কিভাবে কার কাছ থেকে টাকা-পয়সা নিয়েছে বা আদৌ নিয়েছে কি না সে সম্পর্কে তিনি অবগত নন ।

 

তিনি বলেন, আগানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে ওই ইউনিয়নের আওয়ামীলীগ সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তাই আমার এলাকার একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। তারা আমার সুনাম ক্ষুন্ন করার জন্য এবং সমাজে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে । ওই ষড়যন্ত্রকারীরা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণরুপে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি ।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেকবর মিয়া, আকবর মিয়া, ইসমাইল মিয়া ও মস্তো মিয়াসহ আরো অনেকেই । এ সময় তারা বলেন, আগামী ইউপি নির্বাচনে হুমায়ুন কবির চেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে এলাকায় প্রচার আছে । তাই তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কচুক্রিমহল অপপ্রচার চালাচ্ছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com