শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান

ছোট ভাইয়ের মৃত্যুতে শোক জানানো ব্যক্তিদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৩১ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার ছোট ভাই আবদুল হাইয়ের মৃত্যুতে দেশ ও দেশের বাইরে যেসব ব্যক্তি শোক ও সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বিশেষ করে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুধীজনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, যারা শোকের সময় পাশে থেকে সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

বর্ষার এ মৌসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূরদূরান্ত থেকে অনেক কষ্ট স্বীকার করে মিঠামইন সদরে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে আবদুল হাইয়ের নামাজে জানাজায় যারা অংশগ্রহণ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতিও রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

রাষ্ট্রপতি স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, পিজিআর, এসএসএফ, পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি, এলাকার সর্বস্তরের জনগণ যারা নানা প্রতিকূলতা সত্ত্বেও নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

 

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে শোকের এ সময়ে শুভানুধ্যায়ীদের সহানুভূতি ও সহমর্মিতা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মনে সাহস যোগাবে এবং ভবিষ্যত চলার পথ সুগম করবে। রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ১৬ জুলাই রাত সোয়া ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আবদুল হাইয়ের ২ জুলাই করোনাভাইরাস শনাক্ত হয় এবং পরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১২ জুলাই তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com