মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

বেলকুচির তামাই সানফ্লাওয়ার একাডেমীতে অভিনব কায়দায় শিক্ষা বাণিজ্য চলছে

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

করোনা মহামারিতে বাংলাদেশের শিক্ষাঙ্গনে নেমে এসেছে স্থবিরতা। যেখানে সকল স্কুল-কলেজ বন্ধ রয়েছে । ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার আওতায় আনা হয়েছে সকল নন-এমপিও শিক্ষক কর্মচারীদেরকে ।

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই সানফ্লাওয়ার একাডেমী নামে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যের অভিযোগ উঠেছে । তামাই সানফ্লাওয়ার একাডেমী নামে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিপূর্বে কোচিং বাণিজ্যেরও অভিযোগ রয়েছে । অত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং কোচিং শিক্ষা বাধ্যতামূলক । সরকার কোচিং বাণিজ্যের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকলেও তামাইয়ের সানফ্লাওয়ার একাডেমী ২০০০ সালে প্রতিষ্ঠার শুরু থেকে কোচিং বাণিজ্যের সাথে যুক্ত ।

 

সম্প্রতি করোনা মহামারিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে কার্যক্রম চালাচ্ছে অত্র প্রতিষ্ঠান । শিক্ষার্থীদের কাছে থেকে ২০০ টাকা ফি নিয়ে অভিনব কায়দায় বাড়ি বাড়ি প্রশ্ন ও খাতা পৌঁছে দিয়ে চলছে পরীক্ষার নামে প্রতারণা । অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ৩১২ জন। স্কুলে প্লে থেকে স্ট্যান্ডার্ড এইট পর্যন্ত শিক্ষাক্রম পরিচালিত হয় ।

 

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, তিনি অভিযোগ অস্বীকার করে অশালীন ভাবে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে স্থানীয় সাংবাদিকদের হুমকি দেন। সংবাদ প্রকাশ না করার জন্য বাঁধা দেন। এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই পরীক্ষা নেওয়ার। আমরা সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবো ।

 

এলাকার সচেতন মহল জানান, শিক্ষা নিয়ে এমন বাণিজ্য কোন প্রতিষ্ঠানের করা উচিত না। তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত। যাতে আর কোন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে বাণিজ্য না করতে পারে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com