বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৩৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ২৭৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ১০ হাজার ৭৮ টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া যায়। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৪ জন।

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ২ হাজার ৯২৮ জনের।

মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ৪০ জন পুরুষ আর ১৪ জন নারী। যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন,  চট্টগ্রাম বিভাগের ১০ জন, খুলনা বিভাগের ৮ জন এবং রাজশাহী বিভাগের ৭ জন। বাকিরা অন্য বিভাগের। ৫৪ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৮ জন এবং বাড়িতে মারা গেছেন ৬ জন।

রবিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

গত জুন মাসের ১ তারিখের পর থেকে একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি থাকার পর ৪ জুলাই প্রথম ২৯ জনে নামে। পরেরদিন ৫ জুলাই করোনায় মৃত্যু হয় ৫৫ জনের। এরপর মৃতের সংখ্যা আর ৩০-এর নিচে নামেনি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com