শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ফটোকপির দোকানে মিলছে করোনা সনদ!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৪২ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনায় একটি কম্পিউটার দোকানে করোনাভাইরাসের জাল সনদ তৈরির অভিযোগে মোর্সেদ আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। রবিবার দুপুরে চান্দিনা মধ্য বাজারের বিছমিল্লাহ এন্টারপ্রাইজ নামে এক কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

এ সময়ে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কালার প্রিন্টার, ১টি কী-বোর্ড, ১টি মাউস, ১ টি স্ক্যানার, ১টি মডেম, ১টি পেন ড্রাইভ, ৩ টি মোবাইল, ২টি করোনাভাইরাস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও প্রতারণার মাধ্যমে নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক মোরশেদ আলম কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়- বৈশ্বিক মহামারী করোনাভাইরাস শুরুর পর থেকে করোনাভাইরাস নেগেটিভ, আবার কারো পজেটিভ এমন ভুয়া রিপোর্ট তৈরি করে চলছিল ওই কম্পিউটার দোকান মালিক। এ ছাড়া বিভিন্ন বোর্ড পরীক্ষার জাল সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সীলমোহর তৈরির নামে প্রতারণা করার অভিযোগে তাকে আটক করে র‌্যাব-১১।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com