বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কলাপাড়া  উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শনে উপ-ভূমি সংস্কার কমিশনার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪২৫ বার পড়া হয়েছে
সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল  বিভাগের মূল দায়িত্বে এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল পটুয়াখালী জেলার কলাপাড়া  উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন। গতকাল ২৭ জুলাই ২০২০ তারিখ সোমবার পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।
.
গতকাল সকাল ১১ টায় প্রথমে তিনি কলাপাড়া  উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন। এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভুক্তকরণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন টানা, অডিট আপত্তি নিষ্পত্তি প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি একে একে খেপুপাড়া ইউনিয়ন ভূমি অফিস এবং মহিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী  অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশ দেন।
.
এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি আহবান জানান। এসময় তার সাথে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com