শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৮৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ সোমবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, এ দিন পাওয়া ১৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৮ জনের পজেটিভ ও ১৪৫ জনের নেগেটিভ এসেছে।

 

সোমবার পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টসহ জেলায় মোট ১৯৬৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে সদর উপজেলায় নয়জন, করিমগঞ্জ, তাড়াইল, ভৈরব, নিকলী ও অষ্টগ্রাম উপজেলায় একজন করে এবং কটিয়াদী ও বাজিতপুর উপজেলায় দুজন করে রয়েছেন। জেলায় করোনায় মোট ৩৫ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১৭১৬ জন।

নতুন সুস্থ হওয়া আটজনের মধ্যে সদর উপজেলার পাঁচজন এবং পাকুন্দিয়া, ভৈরব ও বাজিতপুর উপজেলার একজন করে রয়েছেন। জেলায় মোট সুস্থতার হার শতকরা প্রায় ৮৭.৩৩ ভাগ। জেলায় সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৪ জন। তাদের মধ্যে ২৫ জন হাসপাতালে এবং বাকি ১৮৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

হাসপাতালে থাকা ২৫ জনের মধ্যে তিনজন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। দেশের চিত্র: করোনাভাইরাসে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

 

দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৩৩২ জন বা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী ৬৩৩ জন বা ২১ দশমিক ৩৫ শতাংশ। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন। নতুন মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১১ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ৩১ শতাংশ।

.

করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮০১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com