রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে জুয়া খেলার আসর থেকে দেড় লক্ষ টাকা’সহ ৯ জুয়ারী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে জুয়া খেলার আসর থেকে ৯ জুয়ারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকা, ১১টি মোবাইল সেট ও ২ বান্ডেল তাস উদ্ধার করা হয়।

 

 

গোপন সংবাদে জানা যায়, কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের ব্রাহ্মণকুচুরী নুরুল ইসলামের ভিটা জঙ্গলের ভিতর টাকার বিনিময়ে জুয়া খেলা চলে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। সেই প্রেক্ষিতে আজ (২৮ জুলাই) বিকেল ৬টায় উক্ত স্থান হতে মোঃ মিঠুন মিয়া (৩২), পিতা-হেলন মিয়া, সাং-আশ্রবপুর, কুলিয়াচর পৌরসভা (৫ নং ওয়ার্ড), থানা-কুলিয়ারচর, মোঃ জাকিরুজ্জামান (৪০), পিতা-মৃত আক্তারুজ্জামান, সাং-বাসুরচর, ইউপি-শাহেদল, থানা-হোসেনপুর, মোঃ জাকির হোসেন ভুট্যু (৪৭), পিতা-মৃত আব্দুর রশিদ মিয়া, সাং-ভৈরবপুর (৮ নং ওয়ার্ড), থানা-ভৈরব, মোঃ শহিদ মিয়া (ময়না) (৪৮), পিতা-মৃত আব্দুল বারিক, সাং-ভৈরবপুর (২ নং ওয়ার্ড), থানা-ভৈরব, মোঃ এনামুল হক(৪৯), পিতা-মৃত নুরুল হক, সাং-নগুয়া (৮ নং ওয়ার্ড), থানা-কিশোরগঞ্জ, মোঃ জিয়াউর রহমান সেলিম (৩৫), পিতা-মৃত সামসুল হক, সাং-কমলপুর দক্ষিনপাড়া (পঞ্চপুটি) (৩ নং ওয়ার্ড), থানা-ভৈরব, মোঃ কাইয়ুম (৩৬), পিতা-আব্দুল হাশিম, সাং-করিয়াল, ইউপি-কর্শা কড়িয়াইল, থানা-কিশোরগঞ্জ, সর্বজেলা-কিশোরগঞ্জ, মোঃ আশরাফুল ইসলাম (২৬), পিতা-মৃত মফিজউদ্দিন, সাং-নয়াবাড়ি, ইউপি-উস্তি ও আশরাফুল আকন্দ (২৪), পিতা-আব্দুল মজিদ, সাং-কন্যমন্ডল, ইউপি দত্তেরবাজার, উভয় থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল জুয়া খেলার নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, মোবাইল সেট-১১ (এগার) টি ও ২ বান্ডিল তাস’সহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com