শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলীতে র‌্যাবের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শামছুল আলম শাহীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ১৯০০ পিস ইয়াবাসহ মো. মোবারক (২৫) ও মো. সাইফুল (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে নিকলী উপজেলার মোহরকোনা এলাকায় পরিচালিত র‌্যাবের অভিযানে এই দুই মাদক ব্যবসায়ী আটক হয়। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মোবারক নিকলী উপজেলার মোহরকোনা গ্রামের মৃত মো. ইমাম উদ্দিনের ছেলে ও মো. সাইফুল উপজেলার শহরমূল গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. মোবারক ও মো. সাইফুলের বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com