কিশোরগঞ্জের নিকলীতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ১৯০০ পিস ইয়াবাসহ মো. মোবারক (২৫) ও মো. সাইফুল (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে নিকলী উপজেলার মোহরকোনা এলাকায় পরিচালিত র্যাবের অভিযানে এই দুই মাদক ব্যবসায়ী আটক হয়। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মোবারক নিকলী উপজেলার মোহরকোনা গ্রামের মৃত মো. ইমাম উদ্দিনের ছেলে ও মো. সাইফুল উপজেলার শহরমূল গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মো. মোবারক ও মো. সাইফুলের বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।