শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

করিমগঞ্জে ইয়াবা’সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বড়বাড়ি এলাকা হতে ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী মো নাজিম (৩০) কে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তার সাথে থাকা ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

এরই প্রেক্ষিতে আজ (৪ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন বড়বাড়ি এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ নাজিম (৩০), পিতা-মৃত আব্দুল রাশিদ মিয়া, সাং-বাহাদুরপুর(বাদলপুর), থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৪৯০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১ টি মোবাইল সেট’সহ গ্রেফতার করেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। র‌্যাব-১৪, সিপিসি-২ কোম্পানী কমান্ডার এম. শোভন খান জানিয়েছেন মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com