মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

২০ সেকেন্ডে করোনা শনাক্তের যন্ত্র আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩৭৩ বার পড়া হয়েছে

২০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের ভ্রাম্যমাণ যন্ত্র এখন ইরানের বাজারে পাওয়া যাচ্ছে। চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত একটি ইরানি কোম্পানি এই যন্ত্রটি তৈরি করে বাজারে ছেড়েছে। যন্ত্রটি বিশ্বের কোনো কোনো দেশে ব্যবহার হলেও ইরানসহ পশ্চিম এশিয়ায় এই প্রথম ব্যবহার হচ্ছে।

এটি মূলত স্বল্প সময়ের মধ্যে বুকের এক্সরে রিপোর্ট দিতে পারে এবং ওই এক্সরে রিপোর্ট থেকেই দেহে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

 

এই যন্ত্রের একটি বড় সুবিধা হলো এটি সহজে বহনযোগ্য। যেসব রোগী এক্সরে রুমে যাওয়ার অবস্থায় নেই তাদের বিছানার কাছে এই যন্ত্র নিয়ে আসা হয় এবং বিছানায় শুয়ে থাকা অবস্থায় রোগীর পরীক্ষা করা যায়।

 

২০ সেকেন্ডের কম সময়ের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হতে পারলে চিকিৎসা করতেও সুবিধা হয়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান চিকিৎসা সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও বাধার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় যন্ত্রটি ইরানে করোনা মহামারি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।-পার্সটুডে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com