মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

ভৈরবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উযযাপন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা, দোয়া-মাহফিল ও সেলাই মেশিন বিতরণের মধ্যদিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্ম বার্ষিকী উযযাপন করা হয়েছে। “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরব উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়।

 

শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা, পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন।

 

আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে দেশ ও জাতির কল্যাণে মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ত্যাগি ভূমিকা তুলে ধরেন বক্তারা। এছাড়াও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ছয়জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com