শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে গাঁজা চাষী শুক্কুর আলী র‌্যাবের হাতে আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৫৮৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে জেলা সদরের বৌলাই ইউনিয়নে রগুনন্দনপুর এলাকা হতে গাঁজা চাষী শুক্কুর আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গাঁজার ব্যবসা করার উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বৌলাই ইউনিয়নের রগুনন্দনপুর সাকিনস্থ জনৈক শুক্কুর আলী (৫৫) এর বসত বাড়ির পিছন দিকে গাঁজার গাছ রোপণ করা হয়েছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীর বসত বাড়ি এবং তার আশপাশে র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা সদরের বৌলাই ইউনিয়নের রগুনন্দনপুর সাকিনস্থ আসামীর নিজ বসত বাড়ি হতে শুক্কুর আলী (৫৫), পিতা-মৃত আক্তার হোসেন, সাং-পূর্ব ভরাটি, (০১ নং ওয়ার্ড), ইউপি-বৌলাই, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১টি গাঁজার গাছ’সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করার উদ্দেশ্যে গাঁজার গাছ রোপন করে এবং উক্ত গাঁজার গাছ হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। র‌্যাব এক প্রেস রিলিজে এসব তথ্য জানিয়েছে।

 

র‌্যাব আরও জানায় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com