বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্কুলগুলো নিরাপদে চালু করতে হাত ধোয়ার সুবিধা থাকা অবশ্যক : ডব্লিউএইচও

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩০১ বার পড়া হয়েছে

কোভিড-১৯ মহামারির মধ্যে স্কুলগুলো নিরাপদ পরিচালনা করার জন্য পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিষেবাগুলো নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর ইউএনবি’র।

সংস্থাটির মহাপরিচালক টেড্রস আধানম গ্রেব্রেইয়েসুস বলেন, ‘স্কুলসহ সকল ক্ষেত্রে কার্যকর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিষেবাগুলোর সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।’

‘কোভিড-১৯ মহামারি চলাকালীন স্কুলগুলো নিরাপদে পুনরায় চালু করা এবং পরিচালনার জন্য এটি সরকারের কৌশলগুলোর মধ্যে অন্যতম হতে হবে,’ যোগ করেন তিনি।

বৃহস্পতিবার ডব্লিউএইচও এবং জাতিসংঘ শিশু তহবিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী প্রায় ৮২০ মিলিয়ন শিশুর জন্য তাদের স্কুলগুলোতে প্রাথমিক হাত ধোয়ার সুবিধা নেই, যা শিশুদের মধ্যে কোভিড-১৯ এবং অন্যান্য সংক্রমণযোগ্য রোগের ঝুঁকি বাড়ায়।

জাতিসংঘের তথ্য অনুসারে, কোভিড-১৯ এখন পর্যন্ত শিক্ষার ক্ষেত্রেেইতিহাসে সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করেছে এবং এটি ১৯০টিরও বেশি দেশের প্রায় ১.৬ বিলিয়ন শিক্ষার্থীকে প্রভাবিত করেছে।

এক সমীক্ষায় দেখা গেছে, গত বছর বিশ্বব্যাপী ৪৩ শতাংশ স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার প্রবণতার অভাব ছিল। তবে মহামারির মধ্যে স্কুলগুলো নিরাপদে পরিচালনা করার ক্ষেত্রে এটি একটি প্রধান শর্ত।

 

বিশ্বব্যাপী ৮১৮ মিলিয়ন শিশুদের জন্য স্কুলে প্রাথমিক হাত ধোয়ার সুবিধার অভাব রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com